বাংলাদেশ-ভারত সীমানা পিলার সংস্কার হবে

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

হিলি (দিনাজপুর) :
ভারত-বাংলাদেশের সীমানা নির্ধারণে ব্যবহৃত সীমানা পিলারগুলো পুননির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য বৈঠক করেছেন দুদেশের ভূমি জরিপ অধিদপ্তরের কর্মকর্তা।

বুধবার সকাল ১১টায় হিলি সীমান্তের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেট সংলগ্ন বিজিবির পোস্টের পাশে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলে, এসময় সেখানে বিজিবি ও বিএসএফের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

বৈঠকে ভারতের কলকাতাস্থ ভূমি জরিপ কমিশনের ইনচার্জ বিদেশ নাইয়ার নেতৃত্বে ভারতের ৩ সদস্য প্রতিনিধি দলের অপর সদস্যরা হলেন সার্ভেয়ার তপন কুমার,সহকারী সার্ভেয়ার সুকদেব দাস।বৈঠকে বাংলাদেশের পক্ষে বাংলাদেশ ভূমি জরিপ অধিদপ্তর ঢাকার চার্জ অফিসার পারভেজ মিয়ার নেতৃত্বে সার্ভেয়ার আশরাফুল ইসলাম,চেইনম্যান হাফিজুর রহমান,স্থানীয় হিলি অফিসের সার্ভেয়ার সাইদুল ইসলাম, মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এসময় সেখানে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর নাঈম খন্দকার,বিএসএফের ১৩৭ ব্যাটালিয়নের টুআইসি এমএস ঝা, ডেপুটি কমিশনার সুনিল কুমার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ভূমি জরিপ অধিদপ্তর ঢাকার চার্জ অফিসার পারভেজ মিয়া বলেন, ২০১৯-২০ অর্থবছরে বাংলাদেশ-ভারত সীমান্তের সীমানা চিহ্নিতকরণে সীমানা পিলার রয়েছে, এর মধ্যে যেসব সীমানা পিলার নষ্ট বা ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলো নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজ হবে তারই অংশ হিসেবে আজ দুদেশের ভুমি জরিপ অধিদপ্তরের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সেই কাজের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং আগামী ১৮ ফ্রেরুয়ারি থেকে জয়পুরহাটের পাগলা দেওয়ান বিওপির অধীনে মেইন পিলার ২৭৩ থেকে এই কার্যক্রম শুরু করা হবে।

Manual5 Ad Code

তিনি আরো জানান, দুদেশের পক্ষে নিজ নিজ সীমানা পিলারগুলো সংস্কার, মেরামত ও নির্মাণ কাজ করা হবে। পর্যায়ক্রমে আরো যেসব সীমানা পিলার রয়েছে সেগুলোর কাজ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code