বগুড়ায় রূপালী ব্যাংক লি: এর কর্পোরেট শাখার যাত্রা শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

 

বগুড়া :
বিখ্যাত কথা সাহিত্যিক রোমেনা আফাজের স্মৃতি বিজরিত বগুড়া শহরের জলেশ্বরীতলায় রূপালী ব্যাংক লিমিটেড’র থানারোড কর্পোরেট শাখা নতুন আঙ্গিকে ও বৃহৎ পরিসরে বগুড়া কর্পোরেট শাখা হিসেবে স্থানান্তর পূর্বক যাত্রা শুরু করেছে।

Manual2 Ad Code

২ ফেব্রুয়ারি রোববার সকালে বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক স্বপন কুমার রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ রূপালী ব্যাংক লিমিটেড বগুড়া কর্পোরেট শাখার নতুন কার্যালয়ের উদ্বোধন করেন ।

রূপালী ব্যাংক লিমিটেড বগুড়া জোনাল অফিসের উপ মহাব্যবস্থাপক ফখরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া পৌরসভার মেয়র এ্যডঃ একেএম মাহবুবুর রহমান, রূপালী ব্যাংক লিমিটেড রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক কাজী আব্দুর রহমান, বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সামসুল ইসলাম, বগুড়া জলেশ্বরীতলা ব্যবসায়ি সমিতির সভাপতি রেজাউল বারী ঈসা ও সাধারণ সম্পাদক এডোনিস তালুকদার বাবু। এছাড়া অনুষ্ঠানে রূপালী ব্যাংক লিমিটেড পাবনা জোনের উপ মহাব্যবস্থাপক নিজাম উদ্দিন, রাজশাহী জোনের উপ মহাব্যবস্থাপক প্রকাশ কুমার সাহা, গ্রাম উন্নয়ন কর্ম(গাক) বগুড়ার নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, রূপালী ব্যাংক লিমিটেড’র বঙ্গবন্ধু পরিষদ কমিটির তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

রূপালী ব্যাংক লিমিটেড বগুড়া কর্পোরেট শাখার নতুন কার্যালয়ের উদ্বোধনের আলোচনা সভায় ব্যাংকিং কার্যক্রমের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখেন অতিথি বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক স্বপন কুমার রায়। ব্যাংকিং কার্যক্রমের সকল বিষয় গ্রাহকরা নির্বিঘ্নে করতে পারে এজন্য রূপালী ব্যাংক বগুড়া কর্পোরেট শাখা সকল ধরনের ব্যবস্থা নিবেন বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code