আদমদীঘি ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

আদমদীঘি (বগুড়া) :
চাঁপাইনবাবগঞ্জ থেকে বগুড়ার উদ্দেশ্যে মাদক পাচার করার সময় আদমদীঘিতে ১শ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সদস্যরা। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় উপজেলার পোঁওতা রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার টিকরী দক্ষিণপাড়ার মনিরুল ইসলামের ছেলে সজীব (১৯) ও একই উপলোর দড়িচক গ্রামের উমর আলীর ছেলে আব্দুল হাকিম (২০)। এ ব্যাপারে আদমদীঘি থানায় একটি মামলা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে একটি মোটরসাইকেলে বিপুল মাদকদ্রব্য বগুড়ার উদ্দেশ্যে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সকালে আদমদীঘির পোঁওতা রেলগেট এলাকায় একটি টিম পাহরায় বসে। সকাল ১০ টায় টিভিএস ১২৫সিসি একটি মোটরসাইকেল যোগে দুই জন ওই স্থান অতিক্রম করার সময় তাদের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশি কালে তাদের ব্যাগ থেকে ১শ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code