করোনা ভাইরাস: একদিনে ঝরল ২৪২ প্রাণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাস কভিড-১৯-তে মৃতের সংখ্যা। আগের দিনকে পেছনে ফেলছে পরের দিন। বুধবার চীনের হুবেই প্রদেশে নতুন করে ২৪২ জন মারা গেছেন। এটি ছিল একদিনে মৃতের সংখ্যায় সর্বোচ্চ। যা আগের সর্বোচ্চ সংখ্যার চেয়ে দ্বিগুণেরও বেশি। এ নিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১৩শ ছাড়িয়েছে। খবর আলজাজিরার

বৃহস্পতিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার মধ্যরাত পর্যন্ত দেশটির হুবেই প্রদেশে ২৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩শ ছাড়িয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮৪০ জন। এছাড়া চীনে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৮ হাজার ২০৬ জন।

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

চীনের বাইরে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে একজন এবং হংকংয়ে আরেক জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় ২৫টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code