ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত রংপুর

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলীকে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে গণসংরর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে হাতে ফুল, চোখে-মুখে উচ্ছ্বল আনন্দ নিয়ে উপস্থিত ছিলেন হাজারও ক্রিকেট প্রেমীসহ সাধারণ জনগণ।

Manual5 Ad Code

এর আগে আকবর আলী দুপুরে সৈয়দপুর বিমান বন্দরে আসেন। বিমান থেকে নামার পর রংপুর সিটি কর্পোরেশনের, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। পরে হাজারও ভক্তের কণ্ঠে ‘আকবর আকবর’ স্লোগানে মুখরিত হয় রংপুর নগরী। ঢাক-ঢোল আর পুলিশের ব্যান্ড পার্টির সুরের মূর্ছনায় আকবরকে বরণ করা হয়। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দেওয়া হয় ফুলেল শুভেচ্ছা।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

এ সময় আকবর আলী বলেন, রংপুরবাসীর দেওয়া এ সম্মান স্মরণীয় হয়ে থাকবে। ক্রিকেটের জন্য আমি আজীবন কাজ করে যাবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code