সরকার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটায় না : পররাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: দেশে গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সরকার বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটায় না। সরকার চায় না কেউ গুম হোক। বিচার বহির্ভূত হত্যার শিকার হোক। এ ধরনের কোনো ঘটনা ঘটলে শেখ হাসিনার সরকার দায়ীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবে।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চবিদ্যালয় ও কলেজের নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

এর আগে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচের আগে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code