টেস্ট খেলার আগ্রহ নেই, একথা ঠিক না: মোস্তাফিজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ওয়ানডে ক্রিকেটে বেশ রাজকীয়ভাবেই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন মোস্তাফিজুর রহমান। পাঁচ বছর আগে ভারতের বিপক্ষে সেই সিরিজ মোস্তাফিজ একাই জিতিয়েছিলেন। তখন থেকেই বাংলাদেশ দলের অপরিহার্য একজন সদস্য হয়ে গেছেন মোস্তাফিজ। কাটার, স্লোয়ার, ইয়র্কার বল দিয়ে বিশ্বসেরা ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করেছিলেন বহুবার। সব ফরম্যাটের ক্রিকেটেই পেস বোলিং বিভাগে নেতৃত্ব দেবেন মোস্তাফিজ এমনটাই ভাবা হচ্ছিল। কিন্তু টেস্ট ক্রিকেট নিজেকে এখনো প্রমাণ করতে পারেননি এই বাঁহাতি পেসার। শোনা যাচ্ছিল টেস্টের প্রতি আগ্রহ নেই মোস্তাফিজের। তবে সেই ধারাণা ভুল বলে জানিয়েছেন মোস্তাফিজ। ক্রিকেটভিত্তিক নিউজ পোর্টাল ক্রিকবাজকে মোস্তাফিজ জানিয়েছেন তিন ফরম্যানটের ক্রিকেটই খেলতে চান তিনি। গতবছর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের পর আর টেস্ট দলে জায়গা পাননি মোস্তাফিজ। তাই ধারণা করা হচ্ছিল টেস্টে প্রতি আগ্রহ নেই তার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code