নিউইয়র্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

যথাযোগ্য মর্যাদায় জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন ও নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের যৌথ উদ্যোগে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কনস্যুলেট জেনারেল মিলনায়তনে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে বাহান্ন’র ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের এই আয়োজন শুরু হয় রাত ১০টা ৩০ মিনিটে। একমিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অতঃপর দিবসটি উপলক্ষে দেয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

রাষ্ট্রপতির বাণী পাঠ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল মিজ্ সাদিয়া ফয়জুন্নেসা, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন স্থায়ী মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন স্থায়ী মিশনের ডিফিন্স অ্যাডভাইজর ব্রিগেডিয়ার জেনারেল খান ফিরোজ আহমেদ।

Manual2 Ad Code

আমার ভাইয়ের রক্ত রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানের সাথে সাথে নিউইয়র্ক সময় ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহর অর্থাৎ রাত ১২টা ১ মিনিটে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো পর্ব শুরু হয়। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা’র নেতৃত্বে স্থায়ী মিশনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

পরে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কনসাল জেনারেল মিজ সাদিয়া ফয়জুননেসার নেতৃত্বে কনস্যুলেট জেনারেলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

একে একে শ্রদ্ধা জানান যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি। উল্লেখযোগ্য সংগঠন ও প্রতিষ্ঠানসমূহের মধ্যে ছিল সোনালী এক্সচেঞ্জ যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রে বসবাসরত মুক্তিযোদ্ধাগণ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, য্ক্তুরাষ্ট্র আওয়ামী পরিবার, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ব্রুকলীন মুজিববর্ষ উদ্যাপন পরিষদ, ব্রুকলীন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগ, শেখ হাসিনা মঞ্চ, সিলেট সদর থানা এসোসিয়েশন, খান টিউটোরিয়ালসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং উপস্থিত প্রবাসী বাঙালিগণ।

Manual4 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code