ফেনী জেনারেল হাসপাতালে হিমোডায়ালাইসিস  বিভাগ চালু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

ফেনী প্রতিনিধি :

Manual6 Ad Code

ফেনী জেনারেল হাসপাতালে প্রথম বারের মতো হিমোডায়ালাইসিস চিকিৎসা বিভাগ চালু হয়েছে। ১০ শয্যার হিমোডায়ালাইসিস বিভাগ চালুর মধ্য দিয়ে ফেনী জেলার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হলো।

Manual4 Ad Code

২০ ফ্রেবুয়ারি বৃহস্পতিবার  দুপুরে এই বিভাগের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

এপ্রসঙ্গে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বলেন, মুজিববর্ষে দেশের প্রত্যেক জেলা হাসপাতালে ডায়ালাইসিস বিভাগ চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে ফেনীতে প্রথম চালু করা হয়েছে।

Manual8 Ad Code

তিনি আরো জানান, কিডনী রোগীদের জন্য প্রতি সপ্তাহে দু’বার ডায়ালাইসিস করতে হয়। সেক্ষেত্রে কম খরচে সরকারি সেবায় ফেনীতে ডায়ালাইসিস সেবা নিতে পারবেন রোগীরা।

স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্র জানায়, ফেনী জেনারেল হাসপাতালের পুরাতন ভবনে ১০ শয্যার হিমোডায়ালাইসিস বিভাগটি স্থাপিত হয়েছে। এখানে প্রতিদিন দুই শিফটে ২০ জন রোগী ডায়ালাইসিস করতে পারবেন। প্রতিবার ডায়ালাইসিস করতে পরীক্ষা-নিরীক্ষাসহ সর্বসাকুল্যে ৪০০ টাকা খরচ হবে। ১০ জন স্বাস্থ্যকর্মী (নার্স ও টেকনিশিয়ান) ও ৪ চিকিৎসক প্রতি শিফটে দায়িত্ব পালন করবেন। হেপাটাইটিস বি ও হেপাটাইটিস সি আক্রান্ত রোগীরা তিনটি শয্যায় ডায়ালাইসিস সেবা নিতে পারবেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code