গোপালগঞ্জে পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস প্রতিযোগীতা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

গোপালগঞ্জ প্রতিনিধি:

এই শহর আমার, এই দেশ আমার,পরিচ্ছণ্ন রাখার দায়িত্ব আমার। এই শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

Manual5 Ad Code

সোমবার দিনব্যাপী গোপালগঞ্জ শেখ ফজলুল হক মণি অডিটরিয়মে এই অনুষ্ঠানের আয়োজন করে বিডি ক্লিন গোপালগঞ্জ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এই প্রতিযোগীতায় জেলা শহরের ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহণ করে। এসব শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস পরিস্কার পরিচ্ছন্ন, সেনিটেশন ব্যবস্থা, ক্লাশ রুম পরিস্কার এবং ক্যাম্পাসে পরিবেশ সবুজ কিনা এসব বিষয় বিবেচনা করা হয়।

Manual5 Ad Code

এতে বেস্ট ক্যাম্পাস হয়েছে স্বর্নকলি উচ্চ বিদ্যালয়, বেটার ক্যাম্পাস হয়েছে মালেকা একাডেমি ও গুড ক্যাম্পাস হয়েছে রেশমা ইন্টারন্যাশনাল স্কুল।

Manual1 Ad Code

এই তিন প্রতিষ্ঠানকে একটি করে ল্যাপটপ, ক্রেস্ট ও বই উপহার দেয়া হয়। পরে অনুষ্ঠিত হয় আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code