১১ কণ্ঠে ‘শোনো পৃথিবী শোনো’

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

শোনো পৃথিবী শোনো’—শিরোনামে বিশ্ব নারী দিবস উপলক্ষে একটি ভিন্নধর্মী গান করেছেন সংগীত পরিবারের সন্তান হুমায়রা বশির ও রাজা বশির। এই দু’জন কিংবদন্তী সংগীতশিল্পী বশির আহমেদের পুত্র ও কন্যা। গানটিতে মোট ১১ জনের কর্ম সমন্বয় করা হয়েছে। গেয়েছেন দুই প্রজন্ম এবং বিভিন্ন ঘরানার ৮ নারী সংগীতশিল্পী।

Manual1 Ad Code

আবিদা সুলতানা, ফরিদা পারভিন, অনিমা রায়, হুমায়রা বশির, মৌটুসী পার্থ, প্রিয়াঙ্কা গোপ, সুকন্যা মজুমদার, তিথি ও নওরিন শরিফ শারলিন। গানের একটি অংশ আবৃত্তি করেছেন রুপা চক্রবর্তী ও অধরা জাহান। আর গানের আরেকটি অংশে নৃত্য পরিবেশনা করেছেন মুনমুন মুস্তাফা। অধরা জাহানের লেখা এই গানের সুরারোপ করেছেন হুমায়রা বশির, সংগীত পরিচালনা ও ভিডিও গ্রাফি করেছেন রাজা বশির, সহযোগী পরিচালনায় সারগাম ও রাজা রুনু। আজ এফডিসিতে গানটির প্রিমিয়ার প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে এই গান নিয়ে আলোচনায় অংশ নেবেন অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, সংগীত পরিচালক আজাদ রহমান, শেখ সাদী খান, গীতিকার রফিকুজ্জামান, শহীদুল্লাহ ফরায়েজী ও চলচ্চিত্র অভিনেত্রী কবরী সারোয়ার।

Manual8 Ad Code

গানটির নির্মাতা হুমায়রা বশির ও রাজা বশির বলেছেন, এই গানের মাধ্যমে তারা সংগীতের বিভিন্ন ঘরানা এবং দুই প্রজন্মের মধ্যে একটি মেলবন্ধনের চেষ্টা করেছেন। গানটি সর্বমহলের সংগীতপ্রিয় শ্রোতাদের মুগ্ধ করবে। তারা কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়েছেন এই গানে অংশ নেওয়া প্রত্যেক শিল্পী এবং কলাকুশলীকে। গানটি উত্সর্গ করা হয়েছে বশির আহমেদ ও মিনা বশিরকে।

Manual2 Ad Code

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code