গোবিন্দগঞ্জ পৌরসভার উদ্যোগে সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার উদ্যোগে ৫ম দিনের মতো করোনা ভাইরাস প্রতিরোধে রবিবার দুপুরে পৌরসভার কাইয়াগঞ্জ বটতলী মোড়সহ বিভিন্ন সড়কে জীবানুনাশক ওষুধ স্প্রে, সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয় । বিতরণ করেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আতাউর রহমান সরকার। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, পৌর কাউন্সিলর জোবাইুদুর রহমান বিশা, আমির হোসেন সোনা মিয়া, মহিলা কাউন্সিলর গোলাপী বেগম, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু, পৌরসভার সার্ভেয়ার আনোয়ার হোসেন আকন্দ, সেনেটারী ইন্সপেক্টর মামুনুর রশিদ চৌধুরী, হামিদুল ইসলাম, ব্যবসায়ী জাকারিয়া সাজু, যুবলীগ নেতা নুরুন্নবী সরকার নান্নু, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান জয়, অভি প্রধান, শিহাব, সৌরভ, বোরহান ও নয়নসহ পৌরসভার কর্মকর্তা- কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code