হাত, ঠ্যাং ভেঙে দেবেন’— বক্তব্য দিয়ে ইসির শোকজ নোটিশ পেলেন এমপি বাহার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

অনলাইন ডেস্ক:

উসকানিমূলক বক্তব্য দেওয়ায় কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আ. ক. ম বাহাউদ্দিন বাহারকে শোকজ দিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কমিটি।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর)  আসনটির তদন্ত কমিটি ও যুগ্ম জেলা জজ মোহাম্মদ সিরাজ উদ্দিন ইকবাল তাঁকে শোকজ দেন।

বাহারকে দেওয়া শোকজে উল্লেখ করা হয়, আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসাবে ১৮ ডিসেস্বর কুমিল্লা মহানগরের ০৩ নং ওয়ার্ডের কালিয়াজুরি পিটিআই স্কুল মাঠে উঠান বৈঠক করেছেন। ওই বৈঠকে আপনি ‘যদি কোনো বিএনপি এবং জামায়াতের কোনো কর্মীকে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায় তার হাত, ঠ্যাং ভেঙে দেবেন। আমি আ. ক. ম বাহাউদ্দিন আপনাদের সঙ্গে আছি’ মর্মে উসকানিমূলক বক্তব্য প্রদান করেছেন।

Manual8 Ad Code

আপনার ওই বক্তব্যের কারণে নির্বাচনের সুষ্ঠু, অবাধ ও ভীতিমুক্ত পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে এবং এতে আপনি রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর বিধি ১১ (ক) লঙ্ঘন করেছেন মর্মে দৃষ্ট হয়।

Manual1 Ad Code

এই অবস্থায় ওই বিষয়ে আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না, ২৪ ডিসেম্বর বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান কমিটির কার্যালয়ে স্বয়ং অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে কারণ দর্শাবেন।

Manual5 Ad Code

News/R-3

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code