বেলকুচিতে অসহায়দের পাশে মালায়েশিয়া প্রবাসী নূর-মোহাম্মদ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি:
দেশজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে প্রশাসন সামজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সরকারী কিছু বিধি নিষেধ জারী করা হয়েছে। যার ফলে বেলকুচির বেশিরভাগ মানুষ ঘরমুখী হয়েছে পরেছে এবং মধ্যবিত্ত ও নি¤œ আয়ের মানুষ কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে যারা দিনমজুর শ্রেণীর মানুষ তারা অর্ধাহার, অনাহারে যখন দিনপার করছে ঠিক তখন কিছু পরিবারের পাশে দাড়ালেন বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী পশ্চিমপাড়া গ্রামের মালায়েশিয়া প্রবাসী নূর-মোহাম্মদ। তার পাঠানো অর্থে ৪১টি পরিবারের মাঝে ৫ কেজি চাউল ১ কেজি আলু, অর্ধ কেজি পিয়াজ, অর্ধ কেজি লবন জিবানু নাসক সাবান, তেল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদূর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, প্রবাসী নূর মোহাম্মদের বাবা আব্দুল গফুর সরকার এবং বড় ভাই সাংবাদিক জহুরুল ইসলামসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। বিতরণেরর সময় বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান বলেন, করোনা ভাইরাসের আতঙ্কে সমগ্র বিশ্ব আজ থমকে দাড়িয়ে গেছে। বাংলাদেশেও ইহার প্রভাব পরেছে। মানুষ বাহিরে যেতে পারছেনা আর সেই সাথে থমকে গেছে নি¤œ আয়ের মানুষের জীবনযাত্রার স্বাভাবিক প্রক্রিয়া। এতে বেশি সমস্যায় পরেছে যারা দিন মজুর শ্রেনীর মানুষ। নূর মোহাম্মদ নিজস্ব তহবিল হতে এই প্রতিকূল পরিবেশের মধ্যে গরিব অসহায়ের পাশে দাড়িয়েছে এটা নিঃসন্দেহে এটি মানবিক কাজ ও প্রসংশার দাবিদার। নূর মোহাম্মদকে দেখে যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসতো তাহলে সমাজের দিনমজুর শ্রেনীর কষ্টটা কিছুটা দুর হতো।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code