পতœীতলায় সরকারি খাদ্য সামগ্রী বিতরন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

 

Manual6 Ad Code

আলহাজ্ব বুলবুল চৌধুরী, পতœীতলা (নওগাঁ) প্রতিনিধি ঃ
সরকারি খাদ্য সহায়তা পৌছে দিচ্ছি ঘরে ঘরে, আপনারা ঘরে থাকুন নিরাপদে থাকুন এই স্লোগানকে সামনে রেখে সম্ভাব্য করোনা ভাইরাস মোকাবেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় নওগাঁর পতœীতলা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সোমবার জরুরী পরিস্থিতিতে মানবিক সহায়তা হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় কর্তৃক সরকারী সহায়তা বিতরন করা হয়েছে।

Manual8 Ad Code

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ লিটন সরকারের নেতৃত্বে খাদ্য সহায়তা বিতরনকালে উপস্থিত ছিলেন নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বাবু, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা সুলতানা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী, পতœীতলা থানার অফিসার ইনচার্জ পরিমল কুমার চক্রবর্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও পতœীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, কাউন্সিলর আব্দুল মজিদ, সাংবাদিক দিলিপ চৌহান প্রমূখ।

Manual5 Ad Code

এসময় উপজেলার ১১টি ইউপি সহ পৌরসভার সর্বমোট ১হাজার পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল, আলু ও সাবান প্রদান করা হয়। এদিকে নভেল করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে সরকারী ভাবে সারা দেশের ন্যায় পতœীতলায় ঔষধ, মুদি দোকান, কাঁচা বাজার নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা রাখার নিয়ম রেখে অন্যান্য সব কিছু বন্ধের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত মাইকিং করা হচ্ছে।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ লিটন সরকার জানান, অতিরিক্ত লোক সমাগম কমাতে নির্দিষ্ট কিছু দোকান ছাড়া সব কিছু বন্ধে আমরা প্রশাসনের উদ্যোগে নিয়মিত মাইকিং করছি। করোনা ভাইরাস সংক্রমন রোধে সবাইকে স্বচেতন থাকতে হবে। মানুষের স্বাস্থ্য ঝুঁকি আছে, এমন স্থানে জনসমাগম এড়াতে সমাজের সব শ্রেণী-পেশার মানুষকে ভূমিকা পালন করতে হবে। অপরদিকে রোগীদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code