নবাবগঞ্জে জনসমাগম রোধে ভ্রাম্যমাণ বাজার চালু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

নবাবগঞ্জ (দিনাজপুর) :
দিনাজপুরের নবাবগঞ্জে করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রাখতে ও বাজারে জনসমাগম থেকে জন সাধারণকে নিরুৎসাহিত করতে নিত্য-প্রয়োজনীয় সামগ্রী জনগনের দোরগোড়ায় সুলভ মুল্যে বিক্রয় করার জন্য চালু করা হয়েছে ভ্রাম্যমাণ বাজার। স্থানীয় ব্যবসায়ী সমিতির ব্যবস্থা কমিটির সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহন করেছেন।

Manual4 Ad Code

রোববার বিকালে থেকে তিনটি পিকাবভ্যানে এ ভ্রাম্যমান বাজার চালু করা হয়। চাল, ডাল, আদা রসুন, তেল সাবান, কাচা তরিতরকারি প্রায় সকল সহ নিত্য প্রয়োজনী পন্য জনগনের দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছে এ ভ্রাম্যমান বাজারগুলি গুলি। এতে সাড়াও মেলেছে ক্রেতাদের। এছাড়া পিকাপ ভ্যানগুলিতে থাকা মাইকে পণ্য বিক্রয়ের প্রচারনা ছাড়াও করোনা সংক্রমন এড়াতে বিভিন্ন প্রকার সচেতনতা মুলক বার্তাও প্রচার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার বলেন, করোনা সংক্রমণ মোকাবেলায় মানুষকে নিরাপদে ঘরে থাকা জরুরী। তারা বাজারে এসে জনসমাগম সৃষ্টি করলে সংকট মোকাবেলা কঠিন হবে। তাই নিত্য-প্রয়োজনীয় পণ্যের ভ্রাম্যমাণ বাজার চালু করা হয়েছে। আমরা ভ্রাম্যমাণ বাজার ব্যবস্থাপনার পরিসর আরো বাড়ানোর চেষ্টা করছি যাতে মানুষ ঘরে বসে নিত্য বাজার-সেবা পায়। তিনি উপজেলার সকল স্তরের জনগনকে চলমান সংকট মোকাবেলায় ঘরে থাকার আহ্বান জানান।

বর্তমান প্রেক্ষাপটে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতা ও সচেতন মহল।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code