করোনা থেকে সেরে উঠেছেন প্রিন্স চার্লস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

স্কটল্যান্ডে সেলফ আইসোলেশনে থাকা ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার প্রিন্স চার্লস করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন। তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ার পর থেকে সেলফ আইসোলেশনে ছিলেন ৭১ বছর বয়সী প্রিন্স অব ওয়েলস।

Manual5 Ad Code

এর আগে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের ছেলে প্রিন্স চার্লস সম্পর্কে ক্লারেন্স হাউজের পক্ষ থেকে জানানো হয়, প্রিন্স চার্লসের পরীক্ষা করে জানা গেছে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তার শরীরে এর বেশ কিছু লক্ষণ দেখা যাচ্ছে। তবে তিনি এখনো সুস্থ অনুভব করছেন এবং বিগত কয়েকদিনের মত এখনো ঘরে থেকে কার্যক্রম পরিচালনা করছেন।

সেখানে আরো বলা হয়, দ্যা ডাচের অব কর্নওয়েলকেও পরীক্ষা করা হয়েছে। কিন্তু তার শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি। সরকার এবং মেডিকেল দলের পরামর্শ অনুসারে প্রিন্স ও ডাচেস স্কটল্যান্ডে আইসোলেশনে রয়েছেন। এনএইচএস তাদের শরীরে ভাইরাসের নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালায়।

Manual4 Ad Code

অবশ্য কার মাধ্যমে তার শরীরে এই ভাইরাস প্রবেশ করেছে তা নিশ্চিত করে জানানো সম্ভব নয় বলে জানিয়েছিলো ক্লারেন্স হাউজ। সেখানে উল্লেখ করা হয়, বিগত সপ্তাহে বেশ কিছু অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন প্রিন্স চার্লস। সুতরাং কার মাধ্যমে তার শরীরে ভাইরাস এসেছে তা বলা কঠিন। সিএনএন।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code