করোনা আতঙ্কের মধ্যেই চীনে ভূমিকম্প, নিহত ৪

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

  ডেস্ক রিপোর্ট, ইউএসঃ করোনা আতঙ্কের মধ্যেই চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে ভূমিকম্পে কমপক্ষে চার জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ২৩ জন। মঙ্গলবার স্থানীয় সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

Manual2 Ad Code

জানা গেছে, সোমবার সন্ধ্যায় রিখটারস্কেলে ৫.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে ইউনান প্রদেশের ঝাওতোং শহরে। শহরটিতে প্রায় ৬০ লাখ মানুষ বসবাস করে ।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম শিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের পর দমকল বাহিনীর কর্মীদের দিয়ে উদ্ধার কাজ চালানো হচ্ছে।

Manual2 Ad Code

চীন একটি ভূমিকম্প প্রবণ দেশ। ২০০৮ সালে চীনের সিচুয়ানে রিখটারস্কেলে ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর প্রায় ৮৭ হাজার মানুষ মারা গিয়েছিলেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code