এবার যুক্তরাজ্যে মৃত্যুমিছিল, একদিনে ৩৮১ জনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

প্রাণঘাতী করোনাভাইরাসে এবার যুক্তরাজ্যে মঙ্গলবার রেকর্ড ৩৮১ জন মারা গেছে। এর আগের ২৪ ঘণ্টার তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি। এর মধ্যে ১৩ বছরের এক শিশুও রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার কিংস কলেজ হাসপাতালে ১৩ বছরের যে শিশুটি মারা গেছে সে সম্ভবত ব্রিটেনে করোনায় মারা যাওয়া সবচেয়ে কমবয়সী।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ দেশটিতে প্রায় ২৫ হাজার ১৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Manual3 Ad Code

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের টুইটার পেইজে বলা হয়েছে, ৩০ মার্চ গ্রিনিচ মান সময় ১৬০০ পর্যন্ত করোনায় ১,৭৮৯ জন মারা গেছে। কিন্তু মঙ্গলবার দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয় থেকে বলা হয়েছে, মৃত্যুর সংখ্যা ২৪ শতাংশ বেশি হতে পারে।

বরিস জনসন ভিডিও বার্তায় কেবিনেটকে বলেন, ‘মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়া মানে জনগণকে সামাজিক দূরত্ব কঠোরভাবে মেনে চলতে হবে। পরিস্থিতি ভালো হওয়ার আগে আরো খারাপ হবে। কিন্তু পরে ভালো হবে।’

Manual6 Ad Code

দেশটির সরকার গত সোমবার তিন সপ্তাহের লকডাউন এবং বিনা দরকারি দোকান পাট ও সেবা বন্ধের নির্দেশ দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code