জগদল ইউপি ছাত্রলীগের উদ্যোগে হত-দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ।
লেখক:
প্রকাশ: ৬ years ago
Manual5 Ad Code
আবুওয়াক্কাছ খান সুমন: দিরাইয়ে জগদল ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে অর্ধশতাধিক অসহায় দিনমজুর, শ্রমজীবী, হত-দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের জন্য বন্ধ হয়ে গেছে দিনমজুর হত-দরিদ্রদের উপার্জন। অসহায় মানুষের কথা চিন্তা করে জগদল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সদস্যবৃন্দ এই উদ্যোগ গ্রহণ করেন।
বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর আলহাজ্ব আব্দুল ওয়াহাব উচ্চ বিদ্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে বন্টনকার্য সম্পন্ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের প্যানেল চেয়ারম্যান নুর আলম, ২ নং ওয়ার্ডের মেম্বার জাহির মিয়া, যুবলীগ নেতা টি পু মিয়া সাবেক ছাত্রলীগ নেতা আলাউর রহমান রনি, জগদল ইউ/পি ছাত্রলীগের সভাপতি সুমন বাপ্পী, জগদল ইউ/পি ছাত্রলীগ নেতা মকবুল হোসেন, তোফায়েল আহমেদ, আকবর,শাহীনুর পাশা, সুজন আহমদ, রুজেল মিয়া, জুয়েল আহমদ, পাবেল আহমদ, আবুওয়াক্কাছ খান সুমন, জুবেদ,তারেক, রাকিবুল বেগ,জালাল আহমেদ, আল আমিন, আব্দুল হালিম , আবিদুর রহমান, জাবেদ আহমদ, হাসান আহমেদ, মুসাদ্দিক কাউছার, জিহাদ, পারভেজ,জুনেদ, আহমেদ শামিম প্রমুখ।