ফিলিস্তিনকে আগামী মাসেই রাষ্ট্রের স্বীকৃতি দেবে মাল্টা

লেখক: Nopur
প্রকাশ: ১ বছর আগে

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে ইউরোপের দেশ মাল্টা। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলার এই ঘোষণা ৪৫ বছরের পুরোনো এক জাতীয় বিতর্কের অবসান ঘটিয়েছে। তিনি গাজায় চলমান ‘মানবিক ট্র্যাজেডির’ কথা উল্লেখ করে এই সিদ্ধান্তকে নৈতিক বাধ্যবাধকতা হিসেবে আখ্যা দিয়েছেন। তবে, এই স্বীকৃতি আগামী ২০ জুন এক সম্মেলনের পর কার্যকর হবে।

লেবাননের সম্প্রচারমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদনে বলা হয়েছে, মাল্টার প্রধানমন্ত্রী আবেলা রোববার এক রাজনৈতিক অনুষ্ঠানে এই ঘোষণা দেন। অনুষ্ঠান তিনি গাজার মানবিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ‘এই মানবিক ট্র্যাজেডি প্রতিদিনই খারাপ হচ্ছে, আমরা এর প্রতি চোখ বন্ধ করে রাখতে পারি না।’

Manual1 Ad Code

গাজায় চলমান যুদ্ধে প্রায় ৫৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন ইসরায়েলি হামলায়। নিহতদের অধিকাংশই শিশু ও নারী। আবেলার মতে, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া একটি নৈতিক বাধ্যবাধকতা এবং এই বাধ্যবাধকতা অঞ্চলটিতে ক্রমবর্ধমান সহিংসতা ও দুর্ভোগের কারণে তৈরি হয়েছে।

Manual1 Ad Code

অনুষ্ঠানে আবেলা সম্প্রতি জর্ডানে ফিলিস্তিনি শরণার্থীশিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরেন। সেখানে তিনি মাল্টায় চিকিৎসার জন্য আনা শিশুদের সঙ্গে দেখা করেন। তিনি গাজার দক্ষিণাঞ্চলের এক শিশু বিশেষজ্ঞ ড. আলা আল-নাজ্জারকেও মাল্টায় স্বাগত জানান। ড. নাজ্জার বিমান হামলায় তাঁর দশ সন্তানের মধ্যে ৯ জনকে হারিয়েছেন এবং তাঁর স্বামী গুরুতর আহত হলেও তিনি রোগীদের সেবা করে যাচ্ছেন।

মাল্টার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইয়ান বর্গও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে, মাল্টার মধ্য-বাম রাজনৈতিক দল মোমেন্টামের চেয়ারপারসন আর্নল্ড ক্যাসোলা এই বিলম্বের তীব্র সমালোচনা করেছেন। ক্যাসোলা বলেন, ‘এর মাধ্যমে মূলত নেতানিয়াহুকে (ইসরায়েলের প্রধানমন্ত্রী) গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে ফেলার জন্য ৪ সপ্তাহ সময় দেওয়া হবে।’ তিনি আরও বলেন, ‘এর পর আবেলার মতো অন্যরাও কি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন? এটা খুব দেরি হয়ে যাবে।’

Manual3 Ad Code

ক্যাসোলা অভিযোগ করেন, মাল্টার সরকার স্বীকৃতি দিতে দ্বিধা করার মাধ্যমে আরও ধ্বংসযজ্ঞ ঘটাতে সাহায্য করছে ইসরায়েলকে। তিনি এটিকে ‘আমাদের রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে লজ্জাজনক আচরণ’ বলে অভিহিত করেন। ক্যাসোলা মন্তব্য করেন, ‘রাজনীতিতে নৈতিক আচরণের খুব প্রয়োজন।’

ক্যাসোলা বলেন, মাল্টা এই পদক্ষেপ নিতে অনেক দেরি করেছে, কারণ প্রাথমিকভাবে স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের সঙ্গে ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা ছিল। তিনি নীতি দ্বারা পরিচালিত রাজনৈতিক নেতৃত্বের আহ্বান জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন। তিনি বলেন, ‘মাল্টার এমন নেতা দরকার যারা নৈতিকভাবে কাজ করেন, বিশেষ করে যখন মানুষের জীবন ঝুঁকির মুখে থাকে।’

Manual3 Ad Code

ডেস্ক: এন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code