খাদ্য সামগ্রী বিতরন করলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

লালমোহন (ভোলা) :

করোনার প্রভাবে কর্মহীন অসহায় ১০ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করলেন এমপি শাওন। ভোলা জেলা সংবাদদাতা। ভোলার লালমোহনে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন অসহায় ১০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী বিতরন করলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য অালহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।গতকাল লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে এসব খাদ্য সামগ্রী অসহায় শ্রমজীবি মানুষের হাতে তুলে দেন তিনি। এছাড়াও প্রত্যেকের মাঝে সাবান ও মাস্ক প্রদান করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকতে দেশের একটি মানুষও না খেয়ে কষ্ট পাবে না। যতবড় বিপদই আসুক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায়দের পাশে থাকবেন। করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে প্রত্যেকে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে ঘর থাকবেন। নিজেদের রক্ষায় নিজেদেরকেই সচেতন হতে হবে।
উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code