স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে উপজেলা প্রশাসনের জরুরী বৈঠক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) :
পটুয়াখালীর কলাপাড়ায় ১০টাকা কেজি দরের ওএমএস’র চাল বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ ওঠার পর স্বচ্ছতা ও ডিলারদের জবাবদিহিতা নিশ্চিতে জরুরী সভা করেছে উপজেলা প্রশাসন। রবিবার সকালে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব, পিআইও সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগন এ সভায় উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, ওএমএস’র চাল বিক্রীতে অনিয়মের অভিযোগে জেলা প্রশাসকের নির্দেশে চাল বিক্রীতে স্বচ্ছতা ও ডিলারদের জবাবদিহিতা নিশ্চিতে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতি ইউনিয়নের প্রকৃত সুবিধাভোগীদের সংশোধিত তালিকা তৈরী করে সোমবার সকাল ১০টার মধ্যে জমা দিতে বলা হয়েছে। শহিদুল হক আরো বলেন, এনিয়ে ডিলারদের সতর্ক করে দেয়া হয়েছে। প্রত্যেক সুবিধাভোগী যাতে ৩০ কেজি করে চাল পায় তা নিশ্চিত করতে হবে। ডিলারদের দোকানে সুবিধাভোগীদের নামের তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

Manual6 Ad Code

এছাড়া টিসিবি, ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা সহ সরকারের সকল সামাজিক নিরাপত্তা কর্মসূচী যাতে সুবিধাভোগীরা কোন রকম হয়রানী ব্যতীত সঠিক সময়ে পেতে পারে তা নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতি অনুসরনের বিষয়ে সকলকে বলা হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code