

হাতিয়া প্রতিনিধি :
উদ্বোগটা ব্যক্তিগত হলে ও নিয়ত্রন ছিলো প্রশাসনের। সম্পূর্ন সামাজিক দুরত্ব নিশ্চিত করে ত্রান বিতরন করা হয়। মঙ্গলবার সকালে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার তমরদ্দি ইউনিয়নের ৭নং গ্রামে এস আর পি ব্রিকফিল্ডের পাশে ব্যক্তিগত উদ্বোগে ৪শত ৫০ পরিবারের মধ্যে এ ত্রান বিতরন করা হয়।
এস আর পি ব্রিকফিল্ডের মালিক ও তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভির হায়দারের অর্থায়নে এ ত্রান বিতরন করা হয়। এতে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল , ১ কেজি ডাল. ১লিটার তৈল, ১ কেজি. পেয়াজ, ১ কেজি আলু ও একটি সাবান দেওয়া হয়। তমরদ্দি ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সমান ভাবে তালিকা করে এ ত্রান বিতরন করা হয়।
ত্রান বিতরনকে কেন্দ্র করে সকাল থেকে দুস্থ অসহায় প্রতিটি পরিবারের সদস্যরা এসে এস আর পি ব্রিকফিল্ডে এসে উপস্থিত হয় । এসময় নৌ বাহিনীর সদস্যরা সবাইকে ফসলবিহীন জমির মধ্যে সামাজিক দুরত্ব নিশ্চিত করে লাইনে দাড় করান। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল করিম এসে ত্রান বিতরন উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন এস আর পি ব্রিকফিল্ডের মালিক ও তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভির হায়দার।