বিছানায় উঠে বসেছেন বরিস জনসন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual3 Ad Code

প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এমনকি হাসপাতালের বিছানায় উঠেও বসেছেন তিনি। দেশটির অর্থমন্ত্রী রিশি সুনাক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

Manual4 Ad Code

রিশি সুনাক জানান, বরিস জনসন এখন বিছানায় উঠে বসতে পারছেন এবং তার চিকিৎসকদের সাথে কথাবার্তা বলতে পারছেন।

Manual5 Ad Code

প্রায় দুই সপ্তাহ আগে করোনা ভাইরাসে আক্রান্ত হন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আক্রান্ত হওয়ার ১০ দিন পর পরিস্থিতির অবনতি হওয়ায় গত রবিবার তাকে লন্ডনের সেন্ট থোমাস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার আরো অবনতি হলে বরিস জনসনকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code