আত্রাইয়ে সামাজিক সচেতনতা বাড়াতে থেমে নেই যুব সমাজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

নওগাঁ :

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়নের ভবানীপুর বাজারে, রাস্তা সব বন্ধ করে চলমান লক ডাউন ও সামাজিক দুরত্ব বজায় রাখতে কাজ করে যাচ্ছে এক ঝাঁক এলাকার যুব সমাজ। যুব সমাজের দাবি সারাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার যখন বদ্ধপরিকর, আমাদের গ্রাম ও আমাদের এলাকার মানুষকে সুরক্ষিত রাখতে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে এ উদ্যোগ নেয়া হয়েছে।

বর্তমানে চারদিকে বিরাজ করছে করোনা ভাইরাস আতঙ্ক। এই পরিস্থিতির মধ্যেও গ্রামের একদল যুব সমাজ মোবাইল ফোনের মাধ্যমে কথা বলে গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়ে প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছে। এমন কি এলাকার যুব সমাজের উদ্যেগে বাড়তি সর্তকতা হিসাবে গ্রামে ও বাজারের প্রবেশ পথে দঁড়ির প্রতিবন্ধকতা দিয়ে সেখানে নোটিশ ঠাঙ্গিয়ে দিয়েছৈন।

Manual1 Ad Code

এ ব্যাপারে যুব উদ্যক্তা সামিউন আলিম টগর বলেন, আমরা এ করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে ঘরে থাকছে বলছি। কারণ অজ্ঞাত-অচিহ্নিত ও অদৃশ্য শক্তি করোনার বিরুদ্ধে আমরা যুদ্ধ করছি। আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনবো। কারণ এই করোনা ভাইরাস যদি কাউকে স্পর্শ করে তাহলে শুধু ওই ব্যক্তিই মারা যাবে না পুরো ওই গ্রাম এমনকি ওই অঞ্চলটি মৃত্যুপুরিতে পরিণত হবে। তাই আসুন আমরা ঘরের বাহিরে বের না হয়ে একটু কষ্ট হলেও তা মেনে নিয়ে নিজ নিজ জায়গা থেকে সতর্কতা অবলম্বন করে করোনা ভাইরাস প্রতিরোধে যুদ্ধ ঘোষনা করি। এই সংকট চলাকালীন সময়ে আপনাদের অভাবের কথা ঘরে ঘরে গিয়ে শোনা হবে এবং প্রয়োজনীয় খাবার সামগ্রীসহ অন্যান্য উপকরন পৌছে দিয়ে আসা হবে। আপনারা আমাদের হট লাইন নাম্বারে যোগাযোগ করুন। আমিসহ আমার লোকেরা তা পৌচ্ছে দিবো।

এ ব্যাপারে যুব উদ্যক্তা হেলাল খাঁন শাপলা বলেন, আমাদের একাজে সরকারি সহযোগিতা কিংবা ধনবান ব্যক্তিরা সাহায্যের হাত বাড়ালে এ কার্যক্রম আমরা আরো পরিসরে চালিয়ে যাবে। যতদিন এই সংকট শিথিল না হচ্ছে ততদিন আমি ও আমরা ফেরি করে আপনাদের ঘরে ঘরে গিয়ে প্রয়োজনীয় খাবার সামগ্রী পৌছে দিয়ে আসবো শুধুমাত্র দয়া করে আপনারা কেউ জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের হবেন না এবং কোন মোড়ে কিংবা বাজারে অযথা জটলা পাকাবেন না। তাই আসুন এই মরণঘাতক ভাইরাসের হাত থেকে আমি নিজে বাঁচি অন্যকেও বাঁচতে সহায়তা ও সতর্ক করি।

Manual1 Ad Code

গ্রামবাসীর নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে হট লাইনের মাধ্যমে তাৎক্ষণিক খাদ্য সহায়তার হট লাইন নাম্বার গুলো হলো, ০১৭১১-১০৯১১১, ০১৭৭৯২৩২৪৫০.

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code