যুক্তরাজ্যে করোনায় মৃত মুসলিমদের দাফনের জন্য গণকবর খোঁড়া হচ্ছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

লন্ডন ( যুক্তরাজ্য) অফিস :

Manual8 Ad Code

যুক্তরাজ্যে করোনার ভয়াবহ সংক্রমণের মুখে ভাইরাসে মৃত মুসলিমদের দাফনের জন্য বিশাল আকৃতির গণকবর খোঁড়া হচ্ছে। সংবাদমাধ্যম দ্য সান এ খবর জানিয়েছে।

Manual7 Ad Code

ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর ডট ইউকে এক প্রতিবেদনে জানিয়েছে, করোনয় মৃত মুসলমানদের দাফনের জন্য দক্ষিণ পূর্ব লন্ডনে গণকবর খনন করা হচ্ছে। করোনায় বিপুল মুসলিম সম্প্রদায়ের মানুষ মারা যাওয়ায় দাফনে সংকট দেখা দিয়েছে।

ইসলাম ধর্মে মৃত্যুর পর দ্রুততম সময়ের মধ্যে সাধারণত দাফন শেষ করার রীতি রয়েছে। বর্তমানে অনেক মুসলিম পরিবারকে তাদের স্বজনদের লাশ দাফনে দুই সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে বিপুল সংখ্যক মুসলিমদের লাশ দাফনে গণকবরের বিকল্প নেই।

এমন পরিস্থিতিতে মুসলিমদের জন্য চিজলেহার্স্টের কেমনাল পার্ক কবরস্থানে এসব কবর খনন করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, ১০টির মতো লাশ একসঙ্গে দাফন করা যায় এমন গণকবর খোঁড়া হচ্ছে কেমনাল পার্ক কবরস্থানে। এই ভয়াবহ পরিস্থিতিতে করোনায় মৃতদের দাফনের জন্য দেশটিতে বিশাল বিশাল আকৃতির গণকবর খোঁড়া হচ্ছে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

Manual5 Ad Code

গত সপ্তাহে করোনাভাইরাসের কারণে ব্রিটেনে প্রথমবারের মতো একসঙ্গে ১০ মুসলিম নারী-পুরুষকে গণকবরে দাফন করা হয়। কভিড-১৯-এ মৃত্যু হওয়া সর্বকনিষ্ঠ ব্যক্তি ১৩ বছর বয়সী ইসমাইল মোহাম্মদ আব্দুল ওয়াহাবসহ সেখানে পাঁচ জন পুরুষ ও পাঁচ নারীকে দাফন করা হয়।

এই কবরস্থানের একটি অংশ শুধু মুসলিমদের জন্য, যা সাফ গ্রেইভস নামে পরিচিত। এখানে ইসলামি রীতি অনুসারে মৃতদেহগুলো পৃথকভাবে সমাধিস্থ করা হবে। মৃতদের কাফনে আচ্ছাদিত করা হবে প্রথা অনুসারে পবিত্র মক্কার দিকে মুখ করে। এছাড়া মৃতের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আরও ৬টি গণকবরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

Manual6 Ad Code

শেষকৃত্য কর্তৃপক্ষ জানিয়েছে, আরও ৫০ জনের মৃতদেহ দাফনের অপেক্ষায় রয়েছে। কবরস্থানের বিশেষ প্রকল্প পরিচালক রিচার্ড গোমারসাল জানিয়েছেন, বর্তমানে বেশিরভাগ দাফন বা শেষকৃত্য হচ্ছে করোনাভাইরাসজনিত। আমরা ব্যক্তিগত প্লটের চাহিদা পূরণ করতে পারছি না। আমরা কীভাবে দ্রুত দাফন করতে পারি সে জন্য ইসলামি চিন্তাবিদদের পরামর্শ নিচ্ছি।

দ্য সান বলছে, মৃতদের মধ্যে বিপুল সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষ থাকায় দাফনে সংকট দেখা দিয়েছে। সে কারণে মুসলিমদের জন্য চিজলেহার্স্টের কেমনাল পার্ক কবরস্থানে এমন গণকবর খোঁড়া হচ্ছে, যেখানে ১০টির মতো লাশ একসঙ্গে দাফন করা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code