গৌরীপুরে ৬’শ পরিবারের দায়িত্ব নিলেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

বৃদ্ধা জরিনা খাতুন
গৌরীপুর (ময়মনসিংহ) :
করোনা সংকট মোকাবেলায় ময়মনসিংহের গৌরীপুরে নিজ এলাকায় প্রায় ৬শ কর্মহীন ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তার দায়িত্ব নিয়েছেন বৃদ্ধা জরিনা খাতুন (৮০)। গত দু’সপ্তাহ ধরে তিনি উপজেলার নিজ গ্রাম কুল্লাতলিসহ চল্লিশা কাউরাট, কাউরাট, নশ্বাই বৈরাটি, মৌজা বৈরাটি, বড় কালিহর, খোদ কালিহর, টিকুরি, ষৌলগাই, গোবিন্দপুর গ্রামের দুঃস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী দিয়ে আসছেন। তিনি আওয়ামী লীগের কেন্দ্রিয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোর্শেদুজ্জামান সেলিমের মাতা। এরই ধারাবাহিকতায় বুধবার (১৫ এপ্রিল) নিজ বাড়ির আঙ্গিনায় দুঃস্থ নারী-পুরুষের মাঝে এক সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
জরিনা খাতুন জানান, সংকটকালীন সময় পর্যন্ত তিনি কর্মহীন, দুঃস্থ ও অসহায় মানুষকে প্রতি সপ্তাহে নিজ উদ্যোগে এ খাদ্য সহায়তা দিয়ে যাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code