প্রবীণ আইনজীবী আবুল খায়ের আর নেই।

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

মনসুর আহমেদ, বিশেষ প্রতিনিধি: হবিগঞ্জের প্রবীণ আইনজীবী, বঙ্গবন্ধু পরিষদ সভাপতি, হবিগঞ্জস্থ চুনারুঘাট যুব এসোসিয়েশন এর উপদেষ্টা ও রোটারি ক্লাব অব হবিগঞ্জের সাবেক সভাপতি, বঙ্গবন্ধুর আদর্শের সহচর অ্যাডভোকেট আবুল খায়ের (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না হিলাহি রাজিউন)।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ভারতের ব্যাঙ্গালোরের নারায়ন কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

Manual6 Ad Code

অ্যাডভোকেট আবুল খায়ের হবিগঞ্জের প্রবীণ আইনজীবীদের একজন ছিলেন। প্রায় ৫০ বছর তার আইন পেশার বয়স। তিনি বাংলাদেশের সকল চা বাগানের আইন উপদেষ্টা ছিলেন। এছাড়াও বিভিন্ন ব্যাংক ও কোম্পানীর আইন উপদেষ্টার দায়িত্ব পালন করেন। তিনি রোটারী ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট ছিলেন। হবিগঞ্জ আদালতের জিপি-ভিপি হিসাবেও দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়ে রেখে যান। তিনি তার গ্রামের বাড়ী চুনারুঘাট উপজেলার জারুলিয়া এলাকায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানা পরিচালনার সাথে জড়িত ছিলেন। আন্তরিকতার সাথে গ্রামের মানুষের সুখ – দুঃখ পাশে ছিলেন। হবিগঞ্জে বসবাসরত চুনারুঘাটের মানুষের জন্য আলাদাভাবে দরদ ছিলো।

Manual3 Ad Code

অ্যাডভোকেট আবুল খায়েরের ছোট ভাই ফরহাদ হোসেন জানান, লক ডাউনের কারনে এখনও লাশ আনার সময় চুড়ান্ত হয়নি। লাশ আনার পর জানাযার সময় নির্ধারন করা হবে। মরহুমের মেয়ের জামাতা প্রবাসি কল্যান মন্ত্রনালয়ের কর্মকর্তা শোয়াইব আহমদ খান জানান, আগামী ২০ এপ্রিল সোমবার ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে অ্যাডভোকেট আবুল খায়ের এর মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যেই উক্ত এয়ারলাইন্সের নির্বাহী পরিচালকের সাথে যোগাযোগ করা হয়েছে।

উনার মৃত্যুতে হবিগঞ্জের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেত্রীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
হবিগঞ্জস্থ চুনারুঘাট যুব এসোসিয়েশন এর উপদেষ্টা, নির্বাহী তত্বাবধায়ক, সভাপতি ও সাধারণ সম্পাদক উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code