স্পেনে আগাম নির্বাচনের ডাক দিলেন প্রধানমন্ত্রী সানচেজ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

লন্ডন প্রতিনিধি: স্পেনে আগাম সাধারণ নির্বাচনের ডাক দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, ২৩ জুলাই হবে নির্বাচন।

Manual4 Ad Code

স্থানীয় ও আঞ্চলিক নির্বাচনে সানচেজের সোশ্যালিস্ট স্প্যানিশ সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) খারাপ করার একদিন পর সোমবার এ ঘোষণা আসে।

Manual6 Ad Code

টেলিভিশন ভাষণে জাতির উদ্দেশ্যে সানচেজ বলেন, ‘গতকালের নির্বাচনের ফলাফল দেখে আমি এই সিদ্ধান্ত নিয়েছি’। তিনি বলেন, ‘যদিও গতকালের নির্বাচনটি ছিল স্থানীয় এবং আঞ্চলিক। তারপরও এতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে’।

Manual3 Ad Code

স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়েছে বলেও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী সানচেজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code