এম এ গফুর চৌধুরী কল্যাণ ট্রাষ্টের সৌজন্যে হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন ২০২০

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

মরনঘাতী করোনা ভাইরাসের পাদুর্ভাবে সারাদেশ লকডাউন থাকায় খাদ্য সংকটে পড়েছেন হতদরিদ্র অসহায় দিনমজুররা। এই অসহায় দিনমজুরদের কষ্ট লাগবে এগিয়ে এসেছে নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের অত্যান্ত সুপরিচিত “এম এ গফুর চৌধুরী কল্যান ট্রাস্ট”।

Manual7 Ad Code

গতকাল রোববার দুপুরে উক্ত ট্রাস্টের উদ্যোগে কুর্শী গ্রামের হতদরিদ্রদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উক্ত ট্রাস্টের সভাপতি জনাব এম এ রহিম চৌধুরী, ট্রাস্টের অন্যতম সদস্য লুৎফুর রহমান চৌধুরী,সুমন চৌধুরী, এবিএম ইব্রাহিম চৌধুরী,শিহাব আহমেদ চৌধুরী প্রমূখ। এ সময় ট্রাস্টের সভাপতি এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমার বড় ভাই এম এ গফুর চৌধুরীর নামে প্রতিষ্ঠিত ট্রাস্টের জন্যই সেবার লক্ষ্যে। সে লক্ষ্যে আমি অতীতেও ছিলাম জনগনের সেবায়,এখনো আছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকতে চাই। তবে এ ট্রাস্টের আরো এগিয়ে যাওয়ার পথে তিনি সবার সার্বিক সহযোগীতার আশা ব্যক্ত করেন।

Manual3 Ad Code

এবং তার পরিবারের সদস্য যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন তাদের জন্য সবার কাছে দোয়া কামনা করেন। উক্ত ট্রাস্টের যুগ্ন সাধারন সম্পাদক আমেরিকা প্রবাসী সাংবাদিক ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন এর সাথে টেলিফোনে আলাপকালে তিনি জানান, বাবার নামে প্রতিষ্ঠিত ট্রাস্টের কার্যক্রম মৃত্যুর আগ পর্যন্ত চালিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেন। আর মাঠ পর্যায়ে যারা অক্লান্ত পরিশ্রম করে ট্রাস্টের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও এলাকার সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code