যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড স্থগিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্রে অভিবাসীদের সাময়িকভাবে গ্রিন কার্ড দেওয়া বন্ধ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করায় তীব্র সমালোচনার মুখে এ কথা জানান ট্রাম্প।

হোয়াইট হাউসের এক প্রেস ব্রিফিং এ ট্রাম্প জানান, বুধবারেই এই গ্রিন কার্ড বন্ধের বিষয়ে সাক্ষর করা হবে। নতুন এ সিদ্ধান্ত ৬০ দিন বলবৎ থাকবে। তবে পরিস্থিতি বুঝে বিশেষ করে দেশের অর্থনীতি বিবেচনা করে পুনরায় সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে সোমবার টুইট বার্তায় ট্রাম্প জানান, মহামারী মোকাবেলায় এবং দেশের জনগণের জন্য চাকরি রক্ষার স্বার্থে যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে বন্ধ করা হবে অভিবাসন প্রক্রিয়া।

Manual5 Ad Code

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে প্রায় ৪৫ হাজারের মত মানুষ মারা গেছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code