মেডিক্যাল সরঞ্জাম প্রিন্ট করলো চীন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: থ্রিডি প্রিন্টার প্রযুক্তিতে বেশ খানিকটা এগিয়েছে চীন। বিশ্বে প্রথমবারের মতো অর্থোপেডিক মেডিক্যাল সরঞ্জাম প্রিন্ট করতে সক্ষম হয়েছে সিছুয়ানের একটি মেডিক্যাল প্রযুক্তি কোম্পানি। আঘাতপ্রাপ্ত রোগীদের চিকিৎসার জন্য তৈরি করতে হয় প্লাস্টার কাস্ট। রোগীর ধরন ও শরীরের কাঠামো অনুযায়ী অনেক সময় মাপমতো পাওয়া যায় না এই কাস্ট। এ সমস্যার সমাধান দেখিয়েছে চীনের তৈরি থ্রিডি প্রিন্টার।

Manual8 Ad Code

থ্রিডি হাইস্পিড প্রিন্টিং সিস্টেমটি তৈরি করেছে ছেংতুর ওয়েস্ট চায়না পাইটেক কোম্পানি। প্রিন্টারটি থেকে তৈরি করা যাচ্ছে প্লাস্টার কাস্টসহ নানা ধরনের মেডিক্যাল সরঞ্জাম। আর এ প্রযুক্তি এখন ব্যবহার করা হচ্ছে চীনের ১৬টি প্রদেশ ও অঞ্চলে।
ওয়েস্ট চায়না পাইটেক-এর জেনারেল ম্যানেজার সুন মিয়াও জানালেন, ‘আগের মেশিনগুলো এ ধরনের প্রিন্ট করতে পাঁচ থেকে ছয় ঘণ্টা সময় নেয়। কিন্তু আমাদের মেশিনে এ সময় কমিয়ে এনেছে। এটি রোগীদের বেশ ভালো ও দ্রুত চিকিৎসা দিতে পারছে।’

থ্রিডি প্রিন্টিংয়ের পাশাপাশি, কোম্পানিটি চিকিৎসা পুনর্বাসনেও অগ্রণী ভূমিকা রাখছে। তাদের প্রিন্ট করা পণ্যগুলোর মধ্যে আছে কন্ট্রোলার স্টিকসহ একটি রোবোটিক ডিভাইস যা সব দিকে নাড়ানো যায়। এতে রোগীরা চীনের ঐতিহ্যবাহী মাহজং ও টাইল খেলা খেলতে পারছে সহজে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code