এলপিজির দাম ১২ কেজিতে বাড়ল ৪৪ টাকা, সন্ধ্যা থেকেই কার্যকর

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual5 Ad Code

জ্বালানি তেলের দাম কমলেও দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ৪৪ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন দর সোমবার ( ০২ সেপ্টেম্বর ) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে। সেপ্টেম্বরের জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দর নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪২১ টাকা। গত আগস্টে দাম ছিল ১ হাজার ৩৭৭ টাকা।

আজ বিইআরসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম হালনাগাদ করে।

Manual6 Ad Code

এর আগে টানা তিন মাস কমার পর ১২ কেজি সিলিন্ডারে গত দুই মাসে (জুলাই ও আগস্ট) দাম বাড়ানো হয়েছিল। এর মধ্যে জুলাইয়ে বেড়েছিল ৩ টাকা, আগস্টে ১১ টাকা।

Manual5 Ad Code

বিইআরসির নতুন দর অনুযায়ী, বেসরকারি এলপিজির মূল্য সংযোজন করসহ (মূসক/ভ্যাটসহ) দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১৮ টাকা ৪৪ পয়সা, যা গত মাসে ছিল ১১৪ টাকা ৭৯ পয়সা। এই হিসাবে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

তবে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির দাম ৬৯০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে।

Manual2 Ad Code

আর যানবাহনে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) নতুন দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৬৫ টাকা ২৬ পয়সা, যা এত দিন ছিল ৬৩ টাকা ২১ পয়সা।

২০২১ সালের এপ্রিল থেকে নিয়মিত এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি। এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেন গ্যাস। এটি বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এই দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। সৌদি সিপিকে ভিত্তিমূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code