নিউইয়র্কে মুক্তধারা ফাউন্ডেশনের নতুন নির্বাহী কমিটি নির্বাচিত : ফেরদৌস সাজেদীন নতুন চেয়ারম্যান

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

নিউইয়র্ক : নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ১৪ ডিসেম্বর মুক্তধারা ফাউন্ডেশনের সাধারণ সভায় সাহিত্যিক ফেরদৌস সাজেদীনকে চেয়ারম্যান করে ৩১ সদস্যের কার্যকরী কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটির মেয়াদ ২০২০ থেকে ২০২২। ভাইস চেয়ারম্যান পুনঃ নির্বাচিত হয়েছেন লেখক-সাংবাদিক হাসান ফেরদৌস, সাংবাদিক নিনি ওয়াহেদ। ভাইস চেয়ারম্যান পদে নতুন নির্বাচিত হয়েছেন গত বছরের বইমেলার আহŸায়ক ও অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম। সাধারণ সম্পাদক পুনঃনির্বাচিত হয়েছেন বিশ্বজিত সাহা। সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাংবাদিক ফাহিম রেজা নূর। কোষাধ্যক্ষ পদে পুনিঃনির্বাচিত হয়েছেন তানভীর রাব্বানী। প্রচার ও প্রকাশনা সম্পাদক আদনান সৈয়দ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন শুভ রায়।

Manual1 Ad Code

এছাড়া কার্যকরী কমিটির সদস্য হিসেবে পুনঃ নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সউদ চৌধুরী, কৌশিক আহমেদ, রানু ফেরদৌস, আহমাদ মাযহার, সাবিনা হাই উর্বি, ওবায়দুল্লাহ মামুন, ইউসুফ রেজা, হারুন আলী, সেমন্তী ওয়াহেদ, মুরাদ আকাশ।  এছাড়া এবছর কার্যকরী কমিটির নতুন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ড. জিনাত নবী, ড. ফাতেমা আহমেদ, শামসাদ হুসাম, নসরত শাহ ও জাকিয়া ফাহিম।

Manual2 Ad Code

উপদেষ্টামন্ডলীর সদস্যরা হলেন জামাল উদ্দীন হোসেন, দিলারা হাশেম, ড. নূরন নবী, রোকেয়া হায়দার ও ড. জিয়াউদ্দীন আহমেদ। সভায় নির্বাচন ছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মরণে আগামী ১৩-১৫ মার্চ অনুষ্ঠিতব্য শিশু-কিশোর মেলার অগ্রগতির বিষয়ে বিশদ আলোচনা হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণ করে ১ মিনিট নীরবতা পালন করা হয়। বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সন্তান ফাহিম রেজা নূর এবং অর্থনীতিবিদ ড. নজরুল ইসলাম বক্তব্য রাখেন। বিদায়ী সভাপতি ড. জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কার্যকরী কমিটির অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code