অবৈধ অভিবাসীদের জন্য কুয়েতে সাধারণ ক্ষমা ঘোষণা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

কুয়েত সরকার তাদের দেশের অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। দেশটিতে বর্তমানে বিভিন্ন দেশের ২ লাখ অবৈধ অভিবাসী রয়েছে।

 

১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এ সময়ের মধ্যে দেশটিতে অবৈধ অভিবাসীরা কোনো প্রকার জেল অথবা জরিমানা প্রদান করা ছাড়া দেশে যেতে পারবে।

Manual2 Ad Code

বাংলাদেশি অবৈধ অভিবাসীদের ১৬ এপ্রিল হতে ২০ এপ্রিলের মধ্যে যোগাযোগ করতে বলা হয়েছে।

যে সকল অবৈধ অভিবাসী সাধারণ ক্ষমার সময়ে কুয়েত ত্যাগ করবেন তারা নতুন ভিসা নিয়ে পুনরায় কুয়েতে প্রবেশ করতে পারবেন।

Manual1 Ad Code

এর মধ্যে কারও নামে যদি কুয়েত ত্যাগের নিষেধাজ্ঞা থাকে অথবা ফৌজদারি মামলা থাকে তারা এ সুবিধা গ্রহণ করতে পারবে না বা সাধারণ ক্ষমার আওতায় আসবে না।

করোনাভাইরাস বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দেশটির ফরওয়ানিয়া একালার ব্লক ১-এর আলাদা দুইটি স্কুলে এ কার্যক্রম ও সেবা প্রদান করা হচ্ছে। পুরুষদের জন্য আল মুথানা প্রাথমিক বিদ্যালয় (বালক) ব্লক-১, রোড নাম্বার-১২২।

Manual6 Ad Code

মহিলাদের জন্য ফরওয়ানিয়া প্রাথমিক বিদ্যালয়(মেয়ে), ব্লক -১, রোড নাম্বার-৭৬। সকাল ৮টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত সপ্তাহে ৭ দিন খোলা থাকবে।

এতে প্রয়োজন হবে মূল পাসপোর্ট অথবা পাসপোর্ট ফটোকপি, ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি (নীল ব্যাকগ্রাউন্ড) এবং কুয়েতের সিভিল আইডি বা সিভিল আইডির ফটোকপি অথবা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র বা ফটোকপি।

কোনো ধরনের কাগজপত্রের জন্য অ্যাম্বাসিতে যাওয়ার প্রয়োজন নেই। সরাসরি নির্ধারিত সময়ে যোগাযোগ করতে হবে।অবৈধ অভিবাসীদের বিমান টিকিট তথা যাবতীয় খরচ কুয়েত সরকার বহন করবে।

এর আগে ২০১৮ সালে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল কুয়েত সরকার।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code