করোনায় কেমন আছে মক্কার ‘কবুতর চত্বর’?

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত পুরো বিশ্ব। মহামারির কারণে ফেব্রুয়ারি মাস থেকেই বন্ধ ওমরা। লকডাউন ও কারফিউ বিরাজ করছে এ নগরীতে। মিসফালার এ চত্বরটি সমতল হওয়ায় সব সময় লোকে লোকারণ্য থাকে এ অঞ্চল। মক্কা নগরীর মসজিদে হারামের সন্নিকটে ব্যস্ততম সমতল এ স্থানটি ‘কবুতর চত্বর’ নামে পরিচিত। অসংখ্য কবুতরের মিলনস্থল এটি। মহামারি করোনার কারণে মানবশূন্য এ চত্বরের কবুতরগুলোর খবর কেউ রাখে কি?

Manual6 Ad Code

পবিত্র নগরী মক্কার ইবরাহিম খলিল সড়কের গোল চত্বর থেকে হিজরা রোডের শুরু পর্যন্ত কম-বেশি কোয়ার্টার কিলোমিটার বিশাল উন্মুক্ত জায়গাজুড়ে মিসফালাহর এ কবুতর চত্বর অবস্থিত। যেখানে ধুসর রঙের ডোরাকাটা পাখনার অসংখ্য কবুতর ঝাঁকে ঝাঁকে জমায়েত হয়, খেলা করে আবার আপন মনে খাবার খায়।

Manual2 Ad Code

 

হাবশি নিগ্রো নারী-পুরুষরা ছোট ছোট প্যাকেট ভর্তি কবুতরের দানাদার খাবার নিয়ে খদ্দেরের অপেক্ষায় চত্বরের পাশেই অবস্থান করে। হজ, ওমরা ও দর্শনার্থীরা হাবশি নিগ্রোদের থেকে এসব খাবার কিনে ঝাঁকে ঝাঁকে কবুতরের মাঝে ছিটিয়ে দেয়। এ খাবার খেতেই কবুতরের ঝাঁক প্রবল বাতাস তৈরি করে খাবার খাওয়ার প্রতিযোগিতা করে।

Manual6 Ad Code

Kabotar

Manual1 Ad Code

মহামারি করোনায় সে দৃশ্য এখন বিরল। যেখানে এখন মানুষের অস্তিত্বই শূন্যের কোটায়। যাদের কল্পনায় রয়েছে মক্কার এ দৃশ্য, স্বভাবতই তাদের মনে প্রশ্ন জাগে- এখন কি কেউ এসব কবুতরকে খাবার দেয়? এসব কবুতর কি হাজিদের পথ চেয়ে বসে আছে? কেউ জানে না, কবে হবে চলমান এ পরিস্থিতির অবসান?

মহামারি করোনার এ সময়ে হারামাইনডটইনফোর ক্যামেরায় ধরা পড়েছে দুটি দৃশ্য। এ দৃশ্যে দেখা যায়, সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (জাওয়াযাত/আর্মি) এক সৈনিক কবুতর চত্বরের ঝাঁকে ঝাঁকে কবুতরকে খাবার দিচ্ছে। এসব কবুতরের কয়েকটি যেন পরম মমতায় তার হাত থেকেই খাবার খাচ্ছে।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code