গোপালগঞ্জে ৩ লাখ ২৫হাজার পরিবারের জন্য তৈরী হচ্ছে পারিবারিক কার্ড

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

গোপালগঞ্জ প্রতিনিধি:

Manual7 Ad Code

গোপালগঞ্জে ৩ লাখ ২৫ হাজার পরিবারের জন্য তৈরী হচ্ছে পারিবারিক কার্ড। কোন পরিবার সরকারী কোন প্রকার সহযোগীতা পেলে এই পারিবারিক পরিচিত কার্ডে তার প্রমান থাকবে। এ, বি, সি, ডি, এবং ই এই পাঁচ ক্যাটাগরীতে থাকবে এই কার্ড। প্রতি কাটাগরীর পরিবারেই পর্যায়ক্রমে সরকারী রেশন পৌছে দেয়া হবে। এই পারিবারিক পরিচিতি কার্ডের মাধ্যমেই জানাযাবে সমাজে কে গরীব, কে অসহায় আর কে ধনী।

Manual1 Ad Code

জেলা প্রশাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে পারিবারিক পরিচিতি কার্ডের এসব বর্ননা দেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

এসময় জেলা প্রশাসক গোপালগঞ্জে করোনা পরিস্থিতি ও ত্রান বিতরনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন ও করোনা মোকাবেলায় সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন মতামত গ্রহন করেন।

Manual7 Ad Code

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী, সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহমান খান, এনডিসি মাহাবুবুল আলম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট মামুন খান প্রমূখ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code