গোপালগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় খাদ্য সহায়তা প্রদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

 

গোপালগঞ্জ প্রতিনিধি:

Manual8 Ad Code

গোপালগঞ্জে করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসকের কাছে দুইশত প্যাকেট খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফারজানা ববি মিতুর হাতে এসব খাদ্য সহায়তা তুলে দেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা বাবুল আক্তার বাবলা। এসব খাদ্য সহায়তার প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল, একটি সাবান, একটি মাক্স ও একটি লিফলেট । এ খাদ্য সহায়তা প্রদানকালে এনডিসি মাহাবুবুর রহমান, গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগে সাধারন সম্পাদক এসএম নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন ।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code