রায়পুরায় হত দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ  

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code
রায়পুরা (নরসিংদী) প্রতিনিধিঃ
 রায়পুরায় আজ  শনিবার সকালে উপজেলা চত্বরে অসহায়  ও হতদরিদ্রদের মাঝে খাদ্য  সামগ্রী বিতরণ করা হয় । খাদ্য  সামগ্রীর মধ্যে   জনপ্রতি ১০কেজি চাল , ৫কেজি আলু ও ২কেজি ডাল বিতরন করা হয়েছে  । এ সময়  উপস্থিত ছিলেন   রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস সাদেক , রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মােঃ শফিকুল ইসলাম , সহকারী কমিশনার( ভূমি) মােঃ মাহমুদুর রহমান খােন্দকার , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মােঃ বুরহান উদ্দিন , মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মােঃ আসাদুল্লাহ ভূইয়া , মরজাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসিমা আক্তার , রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন , সহসভাপতি রফিকুল হক সহ বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা  ও রাজনৈতিক ব্যাক্তিদ্বয়। উল্লেখ্য যে, সারাদেশের ন্যায় মহামারি করােনা ভাইরাসের প্রভাবে খেটে খাওয়া দরিদ্র পরিবারগুলাে অসহায় জীবন যাপন করে আসছিলো। জীবিকা নির্বাহের লক্ষে কোন উপায়ান্তর না থাকায় সরকারের একটি ব্যাতিক্রমী উদ্যোগের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে  । উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ শফিকুল ইসলাম বলেন, এই সংকটময়  মুহূর্তে সকল কে সচেতন  নিয়ম মেনেই চলতে হবে। উপজেলা, ইউনিয়নসহ প্রত্যেকটি  ওয়ার্ডে  কমিটি গঠন করা হয়েছে।নিরলসভাবে তদারকি করে  যাচ্ছি।আল্লাহর রহমতে রায়পুরায়  এখন পর্যন্ত কোন করোনার রুগী সনাক্ত হয়নি বলে শুকরিয়া ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code