যুক্তরাষ্ট্রে আটকা পড়া বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

করোনাভাইরাস মহামারীর মধ্যে যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

 

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার শামীম আহমেদ জানান, ইতোমধ্যে দুই শতাধিক বাংলাদেশি দূতাবাসে যোগাযোগ করে নাম নিবন্ধন করেছেন। এখন ফ্লাইট ভাড়া করার চেষ্টা চলছে।

ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রী, চিকিৎসা নিতে আসা ব্যবসায়ী এবং আটকা পড়া সরকারি কর্মকর্তারাও আছেন দেশে ফেরার জন্য নিবন্ধিতদের তালিকায়।

পররাষ্ট্রমন্ত্রী এ কে এ মোমেন এর আগে টেলিফোনে এই প্রতিবেদককে বলেছিলেন, যারা দেশে ফিরতে চান, নিজেদের টাকাতেই তারা ফিরবেন। সরকার সমন্বয়ের কাজটি করবে।

“বাংলাদেশ থেকে মার্কিন নাগরিকেরাও চার্টার করা বিমানের ভাড়া হিস্যা অনুযায়ী পরিশোধ করে যুক্তরাষ্ট্রে ফিরেছেন।”

Manual7 Ad Code

এ পর্যন্ত চীন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ, ভারত, থাইল্যান্ড, নেপাল, তুরষ্ক ও মালয়েশিয়া কয়েকটি দেশ থেকে ভাড়া করা ফ্লাইটে কয়েক হাজার বাংলাদেশিকে ফেরানো হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, এখনও সে প্রক্রিয়া চালু রয়েছে।

Manual4 Ad Code

দেশে ফেরার পর সবাইকেই সরকারি ব্যবস্থাপনায় বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে আগেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code