বেড়া পৌরসভায় ত্রাণসামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

বেড়া (পাবনা) ঃ
”দুঃস্থ অসহায় মানুষদের পর্যায় ক্রমে ত্রান দেওয়া হবে এবং ত্রানসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে,দেশের প্রতিটি মানুষের প্রতি প্রধানমন্ত্রীর সজাগ দৃষ্টি রয়েছে। শুধু তাই নয় দেশের হাওয়র বাওরে পাকা ধান যেন কৃষক কেটে ঘরে তুলতে পারে সে জন্য ধান কাটা মেশিন বিনামূল্যে ও কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে চাষীদের রক্ষা করার চেষ্টা করে যাচ্ছেন। বাংলাদেশের একজন মানুষও না খেয়ে মারা যাবেনা এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার”। শুক্রবার করোনা ভাইরাসের কারণে দুঃস্থ, কর্মহীন,অসহায় ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন কালে এ্যাড.শামসুল হক টুকু,এমপি এ কথা গুলো বলেন।
বেড়া পৌর এলাকার ১০ টি ওয়ার্ডের প্রায় ১০ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার সামগ্রী বিতরণ শুরু করা হয়। এমপি সবাইকে আশ্বস্ত করেন,ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে এবং দুঃস্থ অসহায়দের ঘরে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। সবাইকে করোনা আতংকে আতংকিত না হয়ে সচেতন হওয়ার ও সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি কঠোর ভাবে মেনে চলার পরার্মশ দেন। ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসিফ আনাম সিদ্দিকী,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,পৌর কাউন্সিলারবৃন্দ ও সমাজের বিভিন্ন পেশার নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code