আক্কেলপুরে প্রথম করোনা সনাক্ত !

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

আক্কেলপুর (জয়পুরহাট) ঃ
জয়পুরহাটের আক্কেলপুরে ঢাকা ফেরত ঔষধ কোম্পানীর প্রতিনিধি (রিপ্রেজেনটেটিভ) ২৪ বছর বয়সী যুবকের শরীরে প্রথম করোনাভাইরাস সনাক্ত হয়েছে । তার বাড়ি উপজেলার তিলকপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে।
শনিবার রাতে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবরেটরি থেকে ২২ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের নেগেটিভ হলেও ২৪ বছর বয়সী ওই যুবকের রিপোর্টে করোনা সনাক্তের কথা নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: সেলিম মিঞা।
তিলকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মাহমুদ সজল জানান, যুবকটি লেখাপড়া শেষ করে ঢাকাতে চলে যায়, সেখানে একটি ঔষধ কোম্পানীর প্রতিনিধির (রিপ্রেজেনটেটিভ) চাকুরী করত এবং ঢাকার মিরপুর-১ নম্বরে থাকত। বেশ কিছুদিন আগে সে বাড়িতে আসে, তারপর থেকে সে হোম কোয়েরেন্টাইনে ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলাম জানান, আক্রান্ত যুবক ০৭ দিন আগে ঢাকা থেকে আক্কেলপুরের তিলকপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামে এসেছিল, তারপর থেকে যুবক হোম কোয়েরেন্টাইনে ছিলেন, আক্রান্ত যুবকের আশ-পাশের দুইটি বাড়ির সদস্যকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে বাধ্য করা হয়। করোনা সনাক্তের পর তাকে গোপীনাথপুর ইনস্টিটিউট হেলথ টেকনোলজির (সেফ অতিথিশালা) আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।
জয়পুরহাট সিভিল সার্জন ডাঃ সেলিম মিঞা জানান, শনিবার বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে ৩৭ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জনের নমুনা নেগেটিভ হলেও গাজীপুর ফেরত ২০ বছরের এক গার্মেন্টস কর্মী তরুনীর শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। অপরদিকে ওই দিন রাতেই রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে ২২ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের নমুনা নেগেটিভ হলেও ঢাকা ফেরত আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের এক যুবকের শরীরে করোনাভাইরাস সনাক্ত হয়েছে। পরে তাকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট হেলথ টেকনোলজির (সেফ অতিথিশালা) আইসোলেশনে রাখা হয়েছে ।
এর আগে কালাই উপজেলার জিন্দারপুর গ্রামে প্রথম দুইজন ও পাঁচবিবি উপজেলার ছোট মানিকগ্রামে ও পূর্বকড়িয়া দুইজন ও গাজীপুর ফেরত ২০ বছর তরুণী এক গার্মেন্টস কর্মীর করোনা রোগী শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট ৬ জন আক্রান্ত হলেন। আগের আক্রান্ত ৫ জনকেও আইসোলেশনে রাখা হয়েছে এবং এদের মধ্যে পুরাতন চারজন করোনী রোগী সুস্থ আছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code