মধুখালীতে আনসার-ভিডিপি সদস্যদের খাদ্য সামগ্রী বিতরন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

মধুখালী (ফরিদপুর) ঃ

Manual4 Ad Code

করোনা ভাইরাস এর প্রার্দুভাবের কারনে প্রধানমন্ত্রীর ত্রানতহবিল প্রাপ্ত মধুখালী উপজেলার তিনশত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে চাল, ডাল, আলু, পেয়াজ, তেল, সাবান, মাস্ক বিতরন করা হয়েছে। জেলা আনসার ও ভিডিপি অফিসের আয়োজনে মধুখালী আনসার ভিডিপি অফিসের ব্যবস্থাপনায় বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ার, জেলা সহকারী এ্যাডজুট্যান্ট মো. আমিনুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা,উপজেলা প্রশিক্ষক মিঠুন বিশ্বাস প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code