শ্রীপুর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

শ্রীপুর (মাগুরা) :
মাগুরার শ্রীপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নগদ ৫০ হাজার ২’শত ৫০ টাকা প্রদান করা হয়েছে । গতকাল বুধবার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যেমে এই অর্থ দেওয়া হয়।
শ্রীপুর উপজেলার সাধারণ মুক্তিযোদ্ধাদের পক্ষে সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস ও সাবেক ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম শ্রীপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর-এর হাতে এ অর্থ তুলে দেন ।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ইকরাম আলী বিশ্বাস বলেন, উপজেলার ৮টি ইউনিয়নের ইউনিয়ন কমান্ডারদের সহযোগিতায় সাধারণ মুক্তিযোদ্ধাদের নিকট থেকে এ অর্থ সংগ্রহ করা হয়। করোনা বিপর্যয়ে দেশের এই ক্রান্তি লগ্নে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে দরিদ্র ও অসহায় মানুষের সাহায্যার্থে শ্রীপুরের মুক্তিযোদ্ধাদের এ ক্ষুদ্র প্রয়াস বলে তিনি অভিমত প্রকাশ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code