সাঁথিয়ায় প্রথম করোনা সনাক্ত গ্রাম লকডাউন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

আবুল কাশেম , সাঁথিয়া (পাবনা) ঃ
পাবনার সাঁথিয়ায় প্রথম একজন শ্রমিকের শরীরে করোনা ভাইরাস সনাক্ত। উপজেলার চৈত্রহাটী গ্রাম লকডাউন করলেন প্রশাসন।
জানাযায়, চৈত্রহাটী গ্রামের কামাল হোসেন(২৬) ফরিদপুর জেলায় ইটভাটায় শ্রমিকের কাজ করত। সে গত ১৩ এপ্রিল বাড়িতে আসার পর অসুস্থবোধ করলে গত ২৬ এপ্রিল সন্ধ্যায় তার শরীরর থেকে নমুনা সংগ্রহ করে ২৭ এপ্রিল পরীক্ষার জন্য রাজশাহী পাঠানো হয়। গত বুধবার সন্ধ্যায় নমুনা পরীক্ষার ফলাফল প্রজেটিভ আসে।
এ সংবাদে ঐ রাতেই উপজেলা প্রশাসন বাড়িটির সম্পূর্ণ লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখে এবং গ্রাম লকডাউন ঘোষনা করেন। দুই শ্রমিকের নমুনা সংগ্রহ করলেও একজনের ফলাফল নেগেটিভ আসে।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহমেদ জানান, আমরা পুরা গ্রাম লকডাউন ঘোষনা করেছি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান ফয়সাল, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ফাতেমা তুজ জান্নাত, পুলিশ ও সুধীজন। ওই গ্রাম থেকে কেউ জরুরী প্রয়োজন ছাড়া বের হতে ও প্রবেশ করতে পারবে না। গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকগণ পাহাড়ায় থাকবে। পুলিশ ও সেনাবাহিনী প্রতি দিন টহল দিবে। শ্রমিকের পরিবারকে আমরা শুকনা খাবার সরবরাহ করেছি। সকাল থেকে গ্রামের সকলকেই ত্রাণ সরবরাহ করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code