

মোঃ আজাদ হোসেন বাচ্চু, ইন্দুরকানী (পিরোজপুর) ঃ
ইন্দুরকানীতে করোনা ভাইরাস (কোভিট-১৯) দূর্যোগে ক্ষতিগ্রস্থ ০৩ শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও স¦াস্থ্য উপকরণ বিতারণ করে রূপাসী বাংলা উন্নয়ন সংস্থা। বৃহস্পতিবার ইন্দুরকানী উপজেলার এম.ইউ বিদ্যালয়ের মাঠ থেকে এ বিতরণ কার্যক্রম শুরু করে পর্যায়ক্রমে চারাখালী চৌরাস্তা, ভবানীপুর প্রাইমারী স্কুল মাঠ এবং সাউদখালী বাজার সংলগ্ন এলাকায় ০৩ শতাধিক দরিদ্র অসহায় পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা ও স্বাস্থ্য উপকরণ বিতারণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- রূপাসী বাংলা উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ জাকারিয়া হোসেন, নির্বাহী পরিচালক ও ইন্দুরকানী প্রেস ক্লাব সভাপতি- মোঃ আজাদ হোসেন বাচ্ছু, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, বিআরডিবি চেয়ারম্যান ফরিদ হোসেন, সাংবাদিক আহসানুল হক ছগির, মো: মনিরুজ্জামান খান, আল আমিন হোসেন, শেখ মারুফুল ইসলাম, আবুল কালাম, কামরুল ইসলাম প্রমুখ।