জামালপুর শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

জামালপুর প্রতিনিধি :
জামালপুরে তিন মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে জিল বাংলা সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা।
বৃহষ্পতিবার সকালে দেওয়ানগঞ্জের জিল বাংলা সুগার মিল শ্রমিক কর্মচারী ইউনিয়ন এই কর্মসূচীর আয়োজন করে। তিন মাসের ধরে কারখানার প্রায় ১ হাজার শ্রমিক-কর্মচাদের বেতন ভাতা পরিশোধ করেনি মিল কর্তৃপক্ষ। বেতন ভাতা বকেয়া থাকায় বর্তমানে শ্রমিক-কর্মচারীদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। এসময় বক্তারা অনতিবিলম্বে তাদের তিন মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানান।
পরে সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আশরাফ আলী এক মাসের বেতন পরিশোধের আশ্বাস দিলে কর্মসূচী স্থগিত করে শ্রমিক-কর্মচারীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code