

সরিষাবাড়ী (জামালপুর) ঃ
জামালপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরিষাবাড়ী রানী দিনমনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৮ এবং ২৯ ফেব্রুয়ারী বর্ণিল আয়োজনে এ উৎসব পালিত হবে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেলে সরিষাবাড়ী আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ক্যাম্পাসে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের রিপোটিং, চা চক্র ও আড্ডার মধ্যদিয়ে শতবর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হবে। সন্ধ্যায় পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৯ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯টায় বিদ্যালয় ক্যাম্পাস থেকে বর্ণাঢ়্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ রসেল মিনি ষ্টেডিয়াম (গণ ময়দান) মাঠে জমায়েত হয়ে স্মৃতিচারণ অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। অনুষ্ঠান উদ্বোধন করবেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডাঃ মুরাদ হাসান এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব¯্র ও পাট মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মির্জা আজম এমপি। সরিষাবাড়ী রানী দিনমনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন কমিটি ও ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব ড. মোঃ জাফর উদ্দীন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এএইচএম মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, জামালপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী। অনুষ্ঠান উপস্থাপনা করবেন সরিষাবাড়ী রানী দিনমনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপন কমিটি ও ব্যবস্থাপনা কমিটির সচিব এবং প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, গেষ্ট এবং আমন্ত্রিত অতিথির সংখ্যা প্রায় পাঁচ হাজার হতে পারে বলে জানাগেছে। উল্লেখ্য, ১৯২০ ইং সালে সরিষাবাড়ী রানী দিনমনি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।