সাঁথিয়া ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্রে দুধ ডিম বিক্রি শুরু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

আবুল কাশেম, সাঁথিয়া (পাবনা) ঃ
দেশের করোনা সংকটে খামারীদের উৎপাদিত দুধ,ডিম, মুরগী ভ্রাম্যমান বিক্রয় কেদ্রের মাধ্যমে বিক্রয়ের উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়। এরই ধারাবাহিকতায় পাবনার সাঁথিয়া প্রাণিসমম্পদ বিভাগের মাধ্যমে খামারীদের মার্কেট লিংকেজের (বিপনন সহযোগিতা) ব্যবস্থা করা হয়েছে। সাঁথিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হারুন অর রশিদ জনান, ২০ এপ্রিল থেকে উপজেলার প্রতিটি ইউনিয়নে কম পক্ষে ২টি করে ভ্রাম্যমান বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই বিক্রয় কেন্দ্রে খামারীরা তাদের উৎপাদিত দুধ, ডিম ও মুরগী বিক্রি করছে। এতে প্রতিদিন গড়ে প্রায় ১০হাজার লিটার দুধ ও প্রায় ২২ হাজার ডিম বিক্রি হচ্ছে। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী বেলায়েত হোসেন জানান, খামারীরা করোনা দুর্যোগ মুহূর্তে ভ্রাম্যমান বাজারজাতকরণ করে আর্থিকভাবে অনেকটা লাভবান হচ্ছে। একাজে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্টরা সার্বিক সহযোগিতা প্রদান করছে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code